স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন সাইদুজ্জামান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাতিরপুলে কিশোরী রুমিকে হত্যার কথা স্বীকার করে জবানবন্দি দিয়েছেন সাইদুজ্জামান। গতকাল বৃহস্পতিবার ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে তিনি এ জবানবন্দি দেন। মহানগর হাকিম শাহারিয়ার মাহমুদ আদনান তাঁর খাস কামরায় সাইদুজ্জামানের জবানবন্দি লিপিবদ্ধ করেন। জবানবন্দি গ্রহণ শেষে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক। সংশ্লিষ্ট সূত্র জানায়, জবানবন্দিতে সাইদুজ্জামান বলেন, দুই বছর আগে মুঠোফোনে রুমির সঙ্গে তাঁর পরিচয় হয়। ১ জুন সন্ধ্যার দিকে তিনি মিরপুর ১০ নম্বর থেকে সিএনজিচালিত অটোরিকশাযোগে রুমিকে নাহার প্লাজায় তাঁর কার্যালয়ে নিয়ে আসেন। এ সময় কয়েকজন লোক তাঁকে দেখে ফেলে। জবানবন্দিতে সাইদুজ্জামান আরও বলেন, তিনি রুমির সঙ্গে শারীরিক সম্পর্কও গড়ে তোলেন। এ সময় কয়েকজন লোক এসে তাঁর কক্ষের দরজায় টোকা দেয়। তখন তিনি রুমিকে গলাটিপে হত্যা করেন।