স্বীকারোক্তিমূলক জবানবন্দি হুজির জান্দালের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০০১ সালে পল্টনে সিপিবির সমাবেশ বোমা হামলা মামলায় হরকাতুল জিহাদের নেতা মুফতি মইন ওরফে আবু জান্দাল স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। গতকাল রোববার তিন দিনের রিমান্ড শেষে আবু জান্দালকে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে হাজির করা হয়। আবু জান্দাল আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে রাজি হওয়ায় মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডি পুলিশ পরিদর্শক মৃণাল কান্তি সাহা আসামির জবানবন্দি গ্রহণের আবেদন জানান। মুখ্য মহানগর হাকিম শাহাদত হোসেনকে জবানবন্দি নেওয়ার আদেশ দেন। আদালতসূত্রে জানা যায়, মহানগর হাকিম শাহাদত হোসেন তাঁর খাস কামরায় আবু জান্দালের জবানবন্দি লিপিবদ্ধ করেন। আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি শেষে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন। জঙ্গি জান্দাল ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার অভিযোগপত্রভুক্ত আসামি। গত ৩ অক্টোবর জান্দালকে ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় পাঁচ দফায় ১৫ দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করা হয়। পরে এ মামলায় তাঁকে রিমান্ডে নেওয়া হয়। গতকাল দুই দফায় সাত দিনের রিমান্ড শেষে তাঁকে আদালতে হাজির করা হয়।