স্বেচ্ছাসেবা নিয়ে মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেছেন, দুর্যোগ এলেই অন্যদের পাশাপাশি এ দেশের সাধারণ মানুষ স্বেচ্ছাসেবায় নিজেকে নিয়োজিত করে। বাংলাদেশের জন্য এটি একটি বড় শক্তি। দুর্যোগ মোকাবিলায় অনেক সাফল্য অর্জনের এটি একটি বড় কারণ। ইন্টারন্যাশনাল সিটিজেন সার্ভিস (আইসিএস) প্রকল্পের ‘অভিজ্ঞতা বিনিময় শীর্ষক’ এক সেমিনারে উপাচার্য এসব কথা বলেন। গতকাল বুধবার বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ওই সেমিনারের আয়োজন করে ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড ভালনারেবিলিটি স্টাডিজ ইনস্টিটিউট এবং ভিএসও বাংলাদেশ। প্রকল্পে যুক্তরাজ্য, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন অঞ্চলের স্বেচ্ছাসেবকেরা অংশ নিয়েছিলেন।এসব স্বেচ্ছাসেবক দেশের প্রত্যন্ত অঞ্চলে স্বেচ্ছাসেবার মাধ্যমে মানুষের সমস্যা দূর করতে কীভাবে কাজ করছেন তা তুলে ধরেন। তাঁরা স্বেচ্ছায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড ভালনারেবিলিটি স্টাডিজ ইনস্টিটিউটের পরিচালক মাহবুবা নাসরীনের সভাপতিত্ব করেন।