স্বেচ্ছায় কারাবরণের সঙ্গে একাত্মতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে অব্যাহত ধর্মীয় সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক কাজল বন্দ্যোপাধ্যায়ের স্বেচ্ছায় কারাবরণের ঘোষণার সঙ্গে একাত্মতা জানিয়েছেন দেশের ১৭ জন শিল্পী ও নাট্যব্যক্তিত্ব।গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে এই ১৭ জন গত দুই মাসব্যাপী দেশজুড়ে সংখ্যালঘু সম্প্রদায়ের ঘরবাড়ি ও উপাসনালয়ে হামলা-অগ্নিসংযোগের প্রতিবাদ জানিয়েছেন। বিবৃতিদাতাদের মধ্যে আছেন নাসির উদ্দীন ইউসুফ, রামেন্দু মজুমদার, হাসান আরিফ, মিতা হক, পান্না কায়সার, অরুপ রতন চৌধুরী ও অদিতি মহসিন। অন্যদিকে গতকাল বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ এক বিজ্ঞপ্তিতে সাভারের দুর্ঘটনা থেকে উদ্ভূত পরিস্থিতিতে কাজল বন্দ্যোপাধ্যায়কে তাঁর কারাবরণের কর্মসূচি আপাতত স্থগিত রাখার অনুরোধ জানিয়েছে। বিজ্ঞপ্তি।