স্বেচ্ছায় কারাবরণের সিদ্ধান্তের সঙ্গে একাত্মতা প্রকাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ও কবি কাজল বন্দ্যোপাধ্যায়ের স্বেচ্ছায় কারাবরণের সিদ্ধান্তের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন দেশের বিশিষ্ট ব্যক্তিরা। দেশের সংখ্যালঘু মানুষ এবং তাদের ধর্মীয় প্রতিষ্ঠান ও বাড়িঘরের ওপর অব্যাহত আক্রমণ বন্ধে সরকার কোনো পদক্ষেপ না নেওয়ার প্রতিবাদে তিনি কারাবরণের সিদ্ধান্ত নিয়েছেন।কাজল বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্তের সঙ্গে একাত্মতা প্রকাশ করে বিবৃতি দিয়েছেন আহমেদ রফিক, এম এ হাসান, মোহাম্মদ রফিক, বেলাল চৌধুরী, হায়াৎ মামুদ, নাসরিন ওয়াদুদ, আবুল বারক আলভী, শিশির ভট্টাচার্য, নেসার হোসেন, শান্তনু কায়সার, বিপ্লব বালা, ইমতিয়ার শামীম, রুচিরা তাবাসসুম, কামালউদ্দিন কবীর, বিবেকানন্দ দাস, লোপা আহমেদ ও আলোময় বিশ্বাস।বিবৃতিদাতারা বলেছেন, দেশব্যাপী অব্যাহত সাম্প্রদায়িক সহিংস পরিস্থিতিতে কাজল বন্দ্যোপাধ্যায়ের স্বেচ্ছায় কারাবরণের সিদ্ধান্তের সঙ্গে তাঁরা প্রকাত্মতা প্রকাশ করছেন। তাঁরা আরও বলেছেন, পরিস্থিতির প্রতিকারে দুর্বৃত্তদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা না নেওয়া হলে তাঁরাও কারাবরণের সিদ্ধান্ত নেবেন। বিজ্ঞপ্তি।