স্বৈরাচার প্রতিরোধ দিবস পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বৈরাচারবিরোধী ছাত্র অভ্যুত্থানের ২৯তম বার্ষিকী গতকাল মঙ্গলবার পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল ও শিক্ষা ভবনের সামনে নির্মিত শিক্ষা ও গণতন্ত্র স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করা হয়। ১৯৮২ থেকে ১৯৯০ সময়কালের ছাত্রনেতারা এই শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্য দেন আখতারুজ্জামান ও মুশতাক হোসেন।অনুষ্ঠানে সাবেক ছাত্রনেতাদের মধ্যে উপস্থিত ছিলেন ফজলে হোসেন বাদশা, মুনিরউদ্দিন আহমেদ, আনোয়ারুল হক, শিরীন আখতার, আমানউল্লাহ আমান, খায়রুল কবির, সাইফুদ্দিন আহমেদ, কামাল পাশা চৌধুরী, খন্দকার লুৎফর রহমান, হিমাংশু সিংহ, বশির আহমেদ, হাসান হাফিজুর রহমান, শহীদুল ইসলাম, আসাদুজ্জামান রিপন প্রমুখ।উল্লেখ্য, ১৯৮৩ সালের ১৪ ফেব্রুয়ারি অবৈধ সামরিক শাসক এরশাদের গণবিরোধী শিক্ষানীতি ও সামরিক শাসনের বিরুদ্ধে ছাত্রসমাজ রাজপথে গণ-অভ্যুত্থান করে। এরশাদের সামরিক বাহিনী এতে গুলি চালালে জয়নাল, মোজাম্মেল আইউব, মোজাম্মেল কাঞ্চন, দীপালি সাহাসহ অজ্ঞাত অনেক ছাত্র-জনতা নিহত হন। এরই পরিপ্রেক্ষিতে ১৯৯০ সালের গণ-অভ্যুত্থানে স্বৈরশাসনের পতন ঘটে। বিজ্ঞপ্তি।