স্মরণসভা অনুষ্ঠিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শহীদ মুক্তিযোদ্ধা ফজলু ও শাহজাহান স্মরণে ২৬ মার্চ রাজধানীর পূর্ব বাসাবো উচ্চবিদ্যালয় মিলনায়তনে এক সভা অনুষ্ঠিত হয়। যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এস এম দেলোয়ারের সভাপতিত্বে স্মরণসভায় প্রধান অতিথি ছিলেন সবুজবাগ থানা মুক্তিযোদ্ধা ইউনিটের কমান্ডার মো. আলমাছ উদ্দিন। বক্তারা সবুজবাগ থানার বৌদ্ধ মন্দির ও রাজারবাগ মূল সড়কের নাম ‘শহীদ শাহজাহান ফজলু’ নামকরণের জোর দাবি জানান। বিজ্ঞপ্তি।