স্যার ফজলে হাসান আবেদের কুলখানি শুক্রবার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বের সবচেয়ে বড় এনজিও (বেসরকারি সংস্থা) ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদের কুলখানি অনুষ্ঠিত হবে আগামীকাল শুক্রবার। এ উপলক্ষে রাজধানী গুলশান সেন্ট্রাল মসজিদে (আজাদ মসজিদ) বাদ আসর এক মিলাদ ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
দোয়া অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য স্যার ফজলে হাসান আবেদের আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি অনুরোধ জানিয়েছেন পরিবারের সদস্যরা।
উল্লেখ্য, ২০ ডিসেম্বর রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান স্যার ফজলে হাসান আবেদ। ২২ ডিসেম্বর রাজধানীর আর্মি স্টেডিয়ামে সর্বস্তরের মানুষের শ্রদ্ধাজ্ঞাপন ও জানাজার পর তাঁকে বনানী কবরস্থানে দাফন করা হয়। সংবাদ বিজ্ঞপ্তি।