সড়ক দুর্ঘটনা রোধে কার্যকর পদক্ষেপের দাবিতে মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘সড়ক দুর্ঘটনা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ চাই’ স্লোগান নিয়ে মানবন্ধন করেছে ঢাকা কলেজের ছাত্ররা। গতকাল সোমবার বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত ঢাকা কলেজের সামনে এই মানববন্ধন করা হয়।মানববন্ধনে নিরাপদ সড়ক চাই আন্দোলনের চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন, ফ্যামিলিজ ইউনাইটেড এগেইনস্ট রোড অ্যাকসিডেন্টের (ফুয়ারা) আহ্বায়ক ইকরাম আহম্মেদ, জাতীয় ভেজাল প্রতিরোধ ফাউন্ডেশনের মহাসচিব মুহাম্মদ মনিরুজ্জামান, ঢাকা কলেজের শিক্ষক মো. মাহবুব হাসান প্রমুখ বক্তব্য দেন।বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনায় শাস্তির মেয়াদসংক্রান্ত আইনের পরিবর্তন করা উচিত। একসময় জলবসন্ত, কলেরা মহামারি আকার ধারণ করে। কিন্তু পদক্ষেপ নেওয়ায় তা প্রতিরোধ করা গেছে। সড়ক দুর্ঘটনা এখন মহামারির আকার নিয়েছে। এ ক্ষেত্রে যানবাহনের চালক, মালিক ও পথচারীদের সচেতন হতে হবে। আইন মেনে চলতে হবে।