সড়ক দুর্ঘটনায় আহত কনস্টেবলের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাড়ির ধাক্কায় আহত পুলিশ কনস্টেবল খান ইসহাক আলী (৪০) গতকাল সোমবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক প্রথম আলোকে জানান, ইসহাক আলী নবাবগঞ্জ পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন। গত ২৫ জুন রাত দুইটার দিকে দায়িত্ব পালন করার সময় একটি গাড়ির ধাক্কায় তিনি গুরুতর আহত হন। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল বেলা একটার দিকে তিনি মারা যান।পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ইসহাকের লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুই সন্তানের বাবা ইসহাকের গ্রামের বাড়ি ঝালকাঠির নতুল্লাবাগ এলাকায়।