প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা মেডিকেল কলেজের প্রথম বর্ষের এক ছাত্র সড়ক দুর্ঘটনায় আহত হওয়ার জের ধরে রাজধানীর বকশীবাজার মোড়ে ছাত্ররা সড়ক অবরোধ করে রাখে। পুলিশ চালককে গ্রেপ্তার করেছে। গতকাল দুপুরে এ ঘটনা ঘটে।হলে ফেরার পথে বকশীবাজার মোড়ে একটি পিকআপ ভ্যান প্রথম বর্ষের ছাত্র নাকিবুলের পায়ের ওপর দিয়ে চলে গেলে তিনি আহত হন। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে মেডিকেল কলেজের ছাত্ররা দুপুর সাড়ে তিনটার দিকে বকশীবাজার মোড়ের রাস্তা অবরোধ করে পিকআপটি ভাঙচুর করে। ছাত্ররা সেখানে একটি ফুটওভার ব্রিজ তৈরির দাবি জানায়। ঢাকা মেডিকেল কলেজের ভাইস প্রিন্সিপাল অধ্যাপক ইসমাইল খান ছাত্রদের দাবি যৌক্তিক বিবেচনা করে সিটি করপোরেশন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। আশ্বাস পেয়ে সন্ধ্যা সাতটার দিকে ছাত্ররা অবরোধ তুলে নেন।