সড়ক দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর সূত্রাপুরে ও যাত্রাবাড়ীতে পৃথক সড়ক দুর্ঘটনায় শহিদুল ইসলাম ((৩৫) ও সফিকুল ইসলাম (২৫) নামে দুই যুবকের মৃত্যু হয়েছে।পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল রোববার সকালে শহিদুল ইসলাম ও কামাল নামে দুই যুবক যাত্রাবাড়ীর দিকে যাচ্ছিলেন। তাঁরা বানিয়ানগর মোড়ে পৌঁছামাত্র একটি বাস তাঁদের ধাক্কা দেয়। এতে দুজনই আহত হন। তাঁদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে শহিদুল ইসলাম মারা যান। কামালকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়।শহিদুল ইসলামের গ্রামের বাড়ি মুন্সিগঞ্জে। এদিকে গত শনিবার রাত সাড়ে ১০টার দিকে শনির আখড়া সেতুর কাছে দ্রুতগতির একটি বাস সফিকুল ইসলাম নামে এক যুবককে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান।