সড়ক দুর্ঘটনায় দুজন নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর মধ্যবাড্ডা ও বিমানবন্দর সড়কে গতকাল রোববার রাতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
বাড্ডা থানার পুলিশ জানায়, রাত আটটার দিকে মধ্য বাড্ডা লিংক রোডে হিমাচল পরিবহনের বাসের ধাক্কায় মো. হাফিজুর রহমান (৭৫) নিহত হয়েছেন। বাসটি ও এর চালককে আটক করা হয়েছে।
রাতে বিমানবন্দর সড়কের এমইএস মোড়ে দুর্ঘটনায় নিহত এক ব্যক্তির লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে কাফরুল থানার পুলিশ। পুলিশ বলেছে, তাঁর নাম আলতাব হোসেন। তিনি বিমানবাহিনীর সদস্য বলে প্রাথমিকভাবে জানা গেছে।