সড়ক দুর্ঘটনায় দুজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর পুরানা পল্টন মোড় ও গুলিস্তানে গতকাল রোববার সড়ক দুর্ঘটনায় দুজন নিহত ও তিনজন আহত হয়েছেন। নিহত ব্যক্তিরা হলেন ঠিকাদার মোহাম্মদ শাহীন (২৬) ও বই প্রকাশক আবদুল লতিফ (৫৫)।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, সকাল ছয়টার দিকে পল্টন মোড়ে রং সাইড দিয়ে আসা একটি ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত একটি অটোরিকশা উল্টে যায়। এতে অটোরিকশার যাত্রী ঠিকাদার শাহীন, তাঁর বন্ধু জসীমউদ্দিন (২৫), রাসেল (২৩) ও ফুপাতো ভাই আইয়ুব আলী (২৫) আহত হন। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শাহীনকে মৃত ঘোষণা করেন।এদিকে বেলা সোয়া ১২টার দিকে গুলিস্তানে হজরত গোলাপ শাহ মাজারের পূর্ব পাশের রাস্তা পার হওয়ার সময় বই প্রকাশক আবদুল লতিফকে আজমেরী পরিবহনের একটি বাস ধাক্কা দেয়। গুরুতর অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।