সড়ক দুর্ঘটনায় দুজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিজয় সরণি ও শেওড়াপাড়ায় সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। একজনের নাম বাদল হোসেন (৪০), অন্যজনের পরিচয় পাওয়া যায়নি।পুলিশ জানায়, গত বুধবার রাতে বিজয় সরণির উড়োজাহাজ ক্রসিংয়ে একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা অপর ট্রাকের সংঘর্ষ হয়। এতে ট্রাক থেকে ছিটকে পড়ে নিহত হন দিনমজুর বাদল। এদিকে গতকাল বৃহস্পতিবার শেওড়াপাড়া বাসস্ট্যান্ডের কাছে রাস্তা পার হওয়ার সময় বেপরোয়া গতির একটি বাস এক যুবককে চাপা দিলে তিনি ঘটনাস্থলে মারা যান।