সড়ক দুর্ঘটনায় দুজনের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীতে গত দুই দিনে পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ দুজন মারা গেছেন। তাঁদের একজনের নাম আমানউল্লাহ (২৫)। অন্যজনের পরিচয় পাওয়া যায়নি।পুলিশ সূত্র জানায়, গতকাল বৃহস্পতিবার দুপুরে দিনমজুর আমানউল্লাহ গাবতলী বাস টার্মিনালের সামনে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগতির একটি মাইক্রোবাস তাঁকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পর তিনি মারা যান। তাঁর গ্রামের বাড়ি সিরাজগঞ্জের শাহাজাদপুরের চানতারায়। এর আগে বুধবার রাতে শাহজাহানপুরে এক নারী রেললাইন পার হচ্ছিলেন। এ সময় চলন্ত ট্রেনের চাকায় কাটা পড়ে তিনি ঘটনাস্থলেই মারা যান।