সড়ক দুর্ঘটনায় দুজনের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীতে গতকাল বুধবার সড়ক দুর্ঘটনায় শিল্পী বেগম (২০) নামের এক গৃহবধূ মারা গেছেন। পৃথক এক দুর্ঘটনায় ওষুধ কোম্পানির কর্মী আবদুর রাজ্জাক (২৫) মারা গেছেন। পুলিশ ও নিহত ব্যক্তিদের পারিবারিক সূত্র জানায়, গতকাল বেলা ১১টার দিকে মিরপুর সাড়ে ১১ নম্বর বাসস্ট্যান্ড দিয়ে গৃহবধূ শিল্পী বেগম রাস্তা পার হচ্ছিলেন। এ সময় বেপরোয়া গতির একটি বাস শিল্পীকে চাপা দিলে তিনি ঘটনাস্থলে মারা যান। পল্লবী থানার পুলিশ বাসটি আটক করলেও চালক পালিয়ে যান। শিল্পীর স্বামীর নাম মোবারক হোসেন। তাঁদের বাসা মিরপুর ১২ নম্বর সেকশনের ডি ব্লকের ৪ নম্বর লাইনে। গ্রামের বাড়ি ময়মনসিংহের কোতোয়ালি উপজেলার তারাইলে।এদিকে গতকাল বিকেলে ডেমরা থানার দেল্লা রাস্তায় বেপরোয়া গতির একটি ট্রাক ওষুধ কোম্পানির কর্মী আবদুর রাজ্জাককে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে তিনি ঘটনাস্থলে প্রাণ হারান।