সড়ক দুর্ঘটনায় নিহত ছাত্রের পরিবারকে দুই লাখ টাকা প্রদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সড়ক দুর্ঘটনায় নিহত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের ছাত্র মো. বিল্লাল হোসেনের পরিবারকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দুই লাখ টাকা প্রদান করেছে। গতকাল বুধবার বিল্লালের বাবা মো. শামসুদ্দিন আলমের কাছে উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক এ টাকা হস্তান্তর করেন। সমাজবিজ্ঞান বিভাগের এমএসএস প্রথম সেমিস্টারের ছাত্র মো. বিল্লাল হোসেন গত ২৬ অক্টোবর বিমানবন্দর রোডে সড়ক দুর্ঘটনায় নিহত হন। তাঁর গ্রামের বাড়ি মাগুরা সদর উপজেলার সাংদাহ লক্ষ্মীপুরে। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের আবাসিক ছাত্র ছিলেন।