সড়ক দুর্ঘটনায় নিহত ১ একজনের আত্মহত্যা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীতে গতকাল মঙ্গলবার সড়ক দুর্ঘটনায় এক নারী নিহত ও অপর এক যুবক আত্মহত্যা করেছেন। দারুস সালাম থানার এসআই বিমল চন্দ্র বলেন, গতকাল সকালে মিরপুর মাজার রোড এলাকায় বালুভর্তি ট্রাকের ধাক্কায় অজ্ঞাত পরিচয় এক নারী (৬৫) নিহত হয়েছেন।এদিকে গতকাল যাত্রাবাড়ীর কুতুবখালীর বাসা থেকে মো. সাইম (২২) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। তাঁর গ্রামের বাড়ি কুমিল্লার দাউদকান্দিতে। বাবার নাম আবদুস সালাম। নিহতের পরিবার জানায়, ভাইবোনদের সঙ্গে ঝগড়ার একপর্যায়ে সাইম আত্মহত্যা করেছেন।