সড়ক দুর্ঘটনায় পুলিশ কর্মকর্তার মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর উত্তরায় সড়ক দুর্ঘটনায় আহত চাঁদপুরের হাইমচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সামাদ গতকাল বুধবার মারা গেছেন। তিনি গত সোমবার বাসের ধাক্কায় আহত হন। এ সময় সঙ্গে থাকা তাঁর স্ত্রী অল্পের জন্য বেঁচে যান।ঢাকা মহানগর পুলিশের জ্যেষ্ঠ সহকারী কমিশনার (জনসংযোগ) শ্যামল মুখার্জি জানান, সোমবার পাঁচ দিনের ছুটিতে ঢাকায় এসেছিলেন আবদুস সামাদ। উত্তরা রাজউক কলেজের সামনের রাস্তায় সোমবার সন্ধ্যায় একটি দ্রুতগামী বাস তাঁকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় তাঁকে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে গতকাল সন্ধ্যায় তাঁর মৃত্যু হয়।নিহত আবদুস সামাদের গ্রামের বাড়ি টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায়। তাঁর এক ছেলে ও এক মেয়ে উত্তরার রাজউক স্কুলের শিক্ষার্থী। এ স্কুলের সামনেই দুর্ঘটনা ঘটে।