প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সায়েদাবাদ এলাকায় সড়ক দুর্ঘটনায় মোছা. মাহিনুর (২৬) ও তাঁর মেয়ে শাহনাজ (৮) মারা গেছে। গত রোববার রাতে রিকশায় করে জনপথ মোড়ের সড়ক পার হওয়ার সময় একটি কাভার্ড ভ্যানের ধাক্কায় তারা আহত হয়। পরে রাত পৌনে ১২টার দিকে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) আবদুল আওয়াল বলেন, মাহিনুর তাঁর স্বামী, মেয়েসহ এক রিকশায় যাচ্ছিলেন। জনপথ মোড়ের সড়ক পার হওয়ার সময় রিকশাটি উল্টে তিনজনই সড়কে পড়ে যান। এ সময় একটি কাভার্ডভ্যান সড়কে পড়ে থাকা মা ও মেয়েকে ধাক্কা দিয়ে চলে যায়। দ্রুত তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। রাত পৌনে ১২টার দিকে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। কাভার্ডভ্যান ও তার চালককে আটক করা সম্ভব হয়নি বলে তিনি জানিয়েছেন।