সড়ক দুর্ঘটনায় মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরান ঢাকার ওয়াইজঘাট এলাকায় গতকাল বৃহস্পতিবার ভোরে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি মারা গেছেন। তাঁর বয়স আনুমানিক ৫০। কোতোয়ালি থানার পুলিশ জানিয়েছে, ভোর সাড়ে পাঁচটার দিকে একটি কাভার্ড ভ্যানের ধাক্কায় গুরুতর আহত হন ওই ব্যক্তি। আহত অবস্থায় তাঁকে প্রথমে মিটফোর্ড হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। গতকাল সন্ধ্যা পর্যন্ত নিহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। দুর্ঘটনায় জড়িত কাভার্ড ভ্যানটি (ঢাকা মেট্রো-ট-১৪-৬৯০০) আটক করা হয়েছে। তবে চালক পালিয়েছেন।