সড়ক দুর্ঘটনায় শিশুসহ দুজনের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীতে গতকাল শনিবার পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ দুজন মারা গেছে। তাদের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, গতকাল বিকেল তিনটার দিকে হাজারীবাগের বেড়িবাঁধসংলগ্ন সড়কে কাভার্ড ভ্যানের ধাক্কায় মোহাম্মদ রাকিব (৪) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়। রাকিব মা-বাবার সঙ্গে হাজারীবাগ এলাকায় থাকত। তার বাবা হোসেন আহমেদ ভ্যানচালক। গ্রামের বাড়ি নোয়াখালী সদরে।উত্তরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার রেজাউল হাসান বলেন, গতকাল ভোর চারটার দিকে আবদুল্লাহপুর এলাকায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক সাইদুর রহমান (৩০) মারা যান। সাইদুর ট্রাক চালিয়ে টঙ্গীর কামারপাড়া থেকে আশুলিয়া যাচ্ছিলেন। তাঁর গ্রামের বাড়ি গাইবান্ধার ফুলছড়ি উপজেলায়। বাবা ফজল আলী।