হকার উচ্ছেদ অভিযান বন্ধ না করলে আন্দোলনের হুমকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘হকার উচ্ছেদ অভিযান বন্ধ না করলে এবং যাঁদের উচ্ছেদ করা হয়েছে তাঁদের ব্যবসা করতে না দিলে রাজপথে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।’ গতকাল মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ ছিন্নমূল হকার্স সমিতি আয়োজিত মানববন্ধনে হকাররা এ কথা বলেছেন।পুনর্বাসন বা বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা না করে মহানগরের বিভিন্ন স্থান থেকে হকার উচ্ছেদ করার প্রতিবাদে এবং অবৈধ চাঁদা বন্ধ ও জাতীয় নীতিমালা তৈরি করে হকারি পেশাকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার দাবিতে এ মানববন্ধনের আয়োজন করা হয়।সভাপতির বক্তব্যে সংগঠনের আহ্বায়ক কামাল সিদ্দিকী বলেন, ৩০ সেপ্টেম্বরের মধ্যে এ দাবিগুলোর ব্যাপারে সরকার সাড়া না দিলে ১ অক্টোবর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।মানববন্ধনে ওসমানী উদ্যানের দক্ষিণ ও পূর্ব পাশের ফুটপাত থেকে ঢাকা সিটি করপোরেশনের হকার উচ্ছেদ অভিযানের তীব্র নিন্দা জানানো হয়। এ ছাড়া বিভিন্ন জায়গা থেকে উচ্ছেদ করা হকারদের আগের জায়গায় ব্যবসার সুযোগ দেওয়ার দাবি জানানো হয়।জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত হয়ে হকারি পেশায় আসা ব্যক্তিদের পুনর্বাসন, সরকারি খাসজমিতে আবাসনের ব্যবস্থা করে দেওয়াসহ বিভিন্ন দাবি জানান বক্তারা। মানববন্ধনে বিভিন্ন হকার্স ফেডারেশনের প্রতিনিধিরা সংহতি প্রকাশ করেন।