হকার নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকায় সড়ক দুর্ঘটনায় গতকাল রোববার মো. বোরহান (১৮) নামের এক তরুণ নিহত হয়েছেন। তিনি পত্রিকা বিক্রি করতেন।প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সকাল নয়টার দিকে তুরাগ ও অনাবিল পরিবহনের দুটি বাস পাল্লা দিয়ে চলছিল। বাস দুটি ভাটারা থানার কুড়িল বিশ্বরোড এলাকায় এলে বোরহান দুই বাসের মাঝখানে পড়ে ঘটনাস্থলেই নিহত হন।