হজ ফ্লাইট শেষ এবার হাজি ১১০৫৫১ জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এ বছরের হজ গমন ফ্লাইট শেষ হয়েছে। গত ১৭ সেপ্টেম্বর থেকে শুরু করে ২২ অক্টোবর পর্যন্ত মোট এক লাখ ১০ হাজার ৫৫১ জন পবিত্র হজ পালনের জন্য সৌদি আরবে গেছেন। এর মধ্যে বাংলাদেশ বিমান ৫৪ হাজার ১৭৩ জন, সৌদি এয়ারলাইনস ৪২ হাজার ২০৬ জন এবং নাস এয়ার ১৪ হাজার ১৭২ জন হজযাত্রী পরিবহন করেছে।গতকাল মঙ্গলবার বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের এক তথ্য বিবরণীতে এ খবর জানানো হয়েছে।বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৩০ অক্টোবর থেকে হজ ফিরতি ফ্লাইট শুরু হয়ে ২৯ নভেম্বর শেষ হবে। ফিরতি ফ্লাইট সুষ্ঠুভাবে পরিচালনার জন্য ইতিমধ্যে এ বিষয়ে টাস্কফোর্সের আহ্বায়ক জয়নাল আবেদীনকে সৌদি আরব পাঠানো হয়েছে।বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মুহাম্মদ ফারুক খান গত সোমবার সর্বশেষ হজ গমন ফ্লাইটের যাত্রীদের হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিদায় জানান। তিনি তাঁদের সঙ্গে কুশল বিনিময় করেন। ফ্লাইট এবং এজেন্সিবিষয়ক কিছু অনিয়মের বিষয়ে এ সময় সাংবাদিকেরা মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলে মন্ত্রী বলেন, যেসব অনিয়ম হয়েছে তা তদন্ত করার জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির সুপারিশের আলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।