হত্যা রহস্য উদ্ঘাটন করতে পারেনি পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরান ঢাকার তাঁতীবাজারের স্বর্ণ ব্যবসায়ী আবুল কালাম খুন হওয়ার দুই সপ্তাহ পরও হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করতে পারেনি পুলিশ। খুনের প্রতিবাদে কর্মসূচি পালন ও কিছু সিদ্ধান্ত নেওয়ায় সন্ত্রাসীরা প্রাণনাশের হুমকি দিচ্ছে বলে অভিযোগ করেছেন ব্যবসায়ী নেতারা।এদিকে এই খুনের ঘটনার পর পরিবারের সদস্যরা ভয়ে কেউ সাংবাদিকদের কাছে মুখ খুলছেন না। নিহত কালামের বাবা বলেন, তাঁদের কোনো শত্রু নেই। কেন তাঁর ছেলেকে হত্যা করা হয়েছে, সে ব্যাপারে তিনি নিশ্চিত করে কিছু বলতে চাননি।তাঁতীবাজারের একজন ব্যবসায়ী নেতা প্রথম আলোকে বলেন, তাঁতীবাজারসহ আশপাশের প্রবেশপথে ফটক নির্মাণ ও মোড়ে মোড়ে ক্লোজ সার্কিট ক্যামেরা স্থাপনের সিদ্ধান্ত নেওয়ার পর থেকে বিভিন্ন নেতাকে মুঠোফোনে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। বিষয়টি পুলিশকে জানানো হয়। এর পরও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।মামলার তদন্তকারী কর্মকর্তা কোতোয়ালি থানার ওসি (তদন্ত) সাইরুল ইসলাম প্রথম আলোকে বলেন, মামলার তদন্ত চলছে। ঘটনা সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। তবে তদন্তের স্বার্থে এখন কিছু বলা যাচ্ছে না। গত ২৯ ডিসেম্বর সন্ত্রাসীরা দোকানে ঢুকে কালামকে গুলি করে।