হত্যাকাণ্ডের জন্য খালেদা জিয়া দায়ী: নাসিম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, বিরোধী দলের নেতা বেগম খালেদা জিয়া গণহত্যার কথা বলে মিথ্যা অজুহাতে মানুষের সেন্টিমেন্ট আদায় করার চেষ্টা করছেন। অথচ এসব হত্যাকাণ্ডের জন্য খালেদা জিয়া নিজেই দায়ী।বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে গতকাল শনিবার দুপুরে ঢাকা মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায় এই কথা বলেন নাসিম।নাসিম আরও বলেন, খালেদা জিয়া জামায়াতকে সারা দেশে আবারও তাণ্ডব চালাতে উৎসাহিত করেছেন।ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজের সভাপতিত্বে আরও বক্তব্য দেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী, আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম প্রমুখ।