হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রমনা থানা কমপ্লেক্স জামে মসজিদের ইমাম ইসহাক সরদার হত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি জানিয়েছেন গোপালগঞ্জের কিছু বাসিন্দা। গতকাল সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন কর্মসূচি থেকে ওই দাবি জানানো হয়।গোপালগঞ্জের বাসিন্দারা ইমাম হত্যায় ‘জড়িত’ ইমামের চাচাতো ভাই ইলিয়াস সরদারের নাম মামলার অভিযোগপত্র থেকে বাদ দেওয়ার প্রতিবাদ জানান। মানববন্ধনে অভিযোগ করা হয়, পুলিশ পরিকল্পিতভাবে হত্যার মূল হোতাদের নাম বাদ দিয়ে আদালতে অভিযোগপত্র দিয়েছে। কাজী মাজহারুল আনোয়ার, আসলাম শেখ, সাইফুল ইসলাম প্রমুখ মানববন্ধনে বক্তব্য দেন। বিজ্ঞপ্তি।