হত্যার সব আলামত ও সাক্ষ্য নষ্ট করা হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জেলহত্যা দিবস স্মরণে আয়োজিত এক আলোচনা সভায় বক্তারা অভিযোগ করেছেন, চারদলীয় জোট সরকারের আমলে জেলহত্যার সব আলামত ও সাক্ষ্য নষ্ট করা হয়েছে। আসামিদের মুক্তি দেওয়া হয়েছে।’৭৫-এর ঘাতক দালাল নির্মূল কমিটি গতকাল বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে ওই আলোচনা সভার আয়োজন করে।সভায় প্রধান অতিথির বক্তব্যে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাসিম আলামত ও সাক্ষ্য নষ্ট করার অভিযোগ করে বলেন, জিয়াউর রহমান বঙ্গবন্ধুর খুনিদের রক্ষায় ইনডেমনিটি অধ্যাদেশ জারি করেছিলেন। এখন খালেদা জিয়া খুনিদের রক্ষার পাঁয়তারা করছেন। তিনি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। যুদ্ধাপরাধী ও জাতীয় চার নেতার খুনিদের রক্ষার জন্য রোডমার্চ করছেন। তার পরও জেলহত্যার বিচার হবে বলে তিনি আশা প্রকাশ করেন।জেলহত্যার আলামত ও সাক্ষী-সাবুদ নষ্ট করে ফেলা হয়েছে উল্লেখ করে বিশেষ অতিথি আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেন, জেলহত্যার নেপথ্য নায়ক জিয়াউর রহমান। তাঁর নীলনকশা অনুসারে জাতীয় চার নেতাকে হত্যা করা হয়েছে। আইন প্রতিমন্ত্রী বলেন, মানবতাবিরোধীঅপরাধের বিচার একটি দীর্ঘও ধারাবাহিক প্রক্রিয়া। সরকার প্রথমে চিহ্নিত ঘাতকদের বিচারের কাঠগড়ায়দাঁড় করাতে চায়।আলোচনা সভায় আরও বক্তব্য দেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজ প্রমুখ। আয়োজক সংগঠনের ঢাকা মহানগরের (দক্ষিণ) সভাপতি মোফাজ্জেল হোসেন আলোচনা সভায় সভাপতিত্ব করেন।