হরতাল প্রত্যাহারের আহ্বান জানিয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির ডাকা ৩ জুলাইয়ের হরতাল প্রত্যাহারের আহ্বান জানিয়েছে দুটি ব্যবসায়ী সংগঠন। গতকাল রোববার পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে ব্যবসায়ীদের সংগঠন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) ও তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ ওই আহ্বান জানায়।ডিসিসিআইয়ের সচিব মোস্তফা মহিউদ্দীনের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের অনেক শিল্পকারখানা গ্যাস-সংযোগের অভাবে বাণিজ্যিক কার্যক্রম চালাতে পারছে না। তাই ডিসিসিআই দেশের স্বার্থ সমুন্নত রেখে গ্যাস অনুসন্ধান কর্মকাণ্ডকে স্বাগত জানায়। বিজিএমইএর সচিব মো. মোস্তফিজুর রহমানের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, কনোকো-ফিলিপসের সঙ্গে চুক্তিতে স্বার্থবিরোধী ইস্যু থাকলে তা আলোচনার মাধ্যমে সমাধান হতে পারে।