হরতাল প্রত্যাহারের আহ্বান শিক্ষামন্ত্রীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হরতাল প্রত্যাহার করার জন্য বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। গতকাল শনিবার ঢাকা টিচার্স ট্রেনিং কলেজে জাতীয় শিক্ষানীতি বাস্তবায়নে এক আঞ্চলিক শিক্ষা সমাবেশে তিনি এ আহ্বান জানান। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর এই সমাবেশের আয়োজন করে।শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষা মন্ত্রণালয় যখন মিনিট, ঘণ্টা ও দিন বাঁচিয়ে ছাত্রছাত্রীদের শিক্ষাজীবন ত্বরান্বিত করতে ব্যস্ত, বিরোধী দল তখন অহেতুক হরতাল করে সব ভণ্ডুল করে দিচ্ছে। হরতাল কোনো কিছুর সমাধান দেয় না, বরং অনেক কিছুই ধ্বংস করে দেয়। তাই তরুণ প্রজন্মের শিক্ষাজীবন ধ্বংস না করে হরতাল প্রত্যাহার করুন।মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক নোমান উর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, শিক্ষাসচিব কামাল আবদুল নাসের চৌধুরী, যুগ্ম সচিব খন্দকার রাকিবুর রহমান, ঢাকা টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ শফিকুর রহমান, ঢাকার উপপরিচালক এ কে এম মোস্তফা কামাল প্রমুখ। এদিকে কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বেসরকারি প্রতিষ্ঠান ঢাকা মেডিকেল ইনস্টিটিউটের স্বাস্থ্য প্রযুক্তি শিক্ষায় ডিপ্লোমাধারী শিক্ষার্থীদের সনদ বিতরণ অনুষ্ঠানেও হরতাল প্রত্যাহারের আহ্বান জানান শিক্ষামন্ত্রী। তিনি বলেন, সংবিধান সংশোধন সংসদের ইস্যু, রাজপথের ইস্যু নয়। তাই সত্যিকার অর্থে চাইলে এ বিষয়ে সংসদে এসে আলোচনা করুন।জাতীয় অধ্যাপক এম আর খানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন, স্বাস্থ্য প্রতিমন্ত্রী মজিবুর রহমান ফকির, কারিগরি শিক্ষা অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক মো. আবুল কাশেম, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের মহাসচিব মো. শামসুর রহমান প্রমুখ।