হরতাল ‘সফল’ করায় অভিনন্দন বিএনপির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপি ও সমমনা রাজনৈতিক দল ও সংগঠনগুলো হরতাল ‘সফল’ করায় দেশবাসীকে অভিনন্দন জানিয়েছে এবং আটক নেতা-কর্মীদের নিঃশর্ত মুক্তি দাবি করেছে। এদিকে জাতীয় শ্রমিক লীগের এক সমাবেশে বক্তারা হরতালকে গণবিরোধী, অযৌক্তিক ও অর্থহীন বলে অভিহিত করেছেন।গতকাল সোমবার বিএনপি-সমর্থক ৩১টি সংগঠনের মোর্চা সম্মিলিত সংগঠন সমন্বয় পরিষদ, বিএনপির শ্যামপুর-কদমতলী শাখা, প্রগতিশীল গণতান্ত্রিক দল পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে অবিলম্বে ইলিয়াস আলীকে উদ্ধার ও হরতালের দ্বিতীয় দিনে আটক নেতা-কর্মীদের মুক্তি দাবি করে।বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিভ রহমান এক বিবৃতিতে বলেন, এম ইলিয়াস আলী গুম হওয়ার পেছনে সরকারের ইন্ধন রয়েছে। দেশের জনগণ বুঝতে পারছে, ইলিয়াস আলীকে উদ্ধারে সরকারের আন্তরিকতার অভাব রয়েছে।এদিকে গতকাল বঙ্গবন্ধু এভিনিউতে জাতীয় শ্রমিক লীগের এক প্রতিবাদ সমাবেশে বক্তারা হরতালকে গণবিরোধী, অযৌক্তিক ও অর্থহীন বলে উল্লখ করেন। তাঁরা নিহত শ্রমিকদের জন্য ক্ষতিপূরণ দাবি করেন।সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের নেতা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া শ্রমিক হত্যার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন।