হরতালবিরোধী মিছিল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির নেতৃত্বধীন ১৮-দলীয় জোটের টানা ৩৬ ঘণ্টা হরতালের প্রতিবাদে গতকাল মঙ্গলবার রাজধানীর বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।সকালে জিরো পয়েন্টে কৃষক লীগের হরতালবিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির উদ্দেশে বন ও পরিবেশমন্ত্রী হাছান মাহমুদ বলেন, ‘হরতাল দিয়ে নৈরাজ্য সৃষ্টি করবেন না।’ এ ছাড়া যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, তাঁতী লীগ, কৃষক লীগ হরতালবিরোধী মিছিল করে।