হরতালে ঢাকা ও আশপাশে বাস চালানোর ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলের ডাকা আজ মঙ্গলবারের হরতাল প্রত্যাখ্যান করে রাজধানী ও এর আশপাশে বাস চালানোর ঘোষণা দিয়েছে ঢাকা সড়ক পরিবহন সমিতি। গতকাল সোমবার এক বৈঠকে সমিতির নেতারা এ সিদ্ধান্ত নেন। এ জন্য প্রশাসনকে গুরুত্বপূর্ণ স্থানগুলোতে নিরাপত্তাব্যবস্থা জোরদার করার আহ্বান জানানো হয় বৈঠকে। সমিতির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এই হরতাল কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। জনবিরোধী এ হরতাল মালিক-শ্রমিকেরা কখনোই সমর্থন করেন না। বিজ্ঞপ্তি।