হরতালে নাশকতা রোধে পুলিশের প্রচারপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হরতালের সময় রাজধানীতে ধ্বংসাত্মক ও নাশকতামূলক তৎপরতা এড়াতে মহানগর পুলিশ নগরবাসীকে সতর্ক করে প্রচারপত্র বিলি করেছে। গতকাল বৃহস্পতিবার দুপুর থেকে এই প্রচারপত্র রাজধানীর বিভিন্ন স্থানে বিলি করা হয়।প্রচারপত্রে বলা হয়েছে, হরতালে সন্ত্রাসী ও দুর্বৃত্তদের নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধ করতে আটটি ভ্রাম্যমাণ আদালত গঠন করা হয়েছে। গাড়িতে অগ্নিসংযোগ এড়াতে হরতালের আগের দিন বিকেলে ও হরতালের দিন চালকের উপস্থিতি ছাড়া কোনো স্থানে গাড়ি না রাখতে পরামর্শ দেওয়া হয়েছে। কোনো ওয়ার্কশপ বা পেট্রলপাম্পে গাড়ি পার্ক না করতেও বলা হয় ওই প্রচারপত্রে। যাত্রীবাহী বাসে কেউ যাতে বোতল, ক্যান বা অন্য কোনো পাত্রে পেট্রল-জাতীয় দাহ্য পদার্থ বহন করতে না পারে, এ ব্যাপারে সাধারণ মানুষকে সতর্ক করা হয়েছে।