হরতালে বাস চালাবে ঢাকা সড়ক পরিবহন সমিতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির ডাকা আগামীকালের হরতালে বাস চালানোর ঘোষণা দিয়েছে ঢাকা সড়ক পরিবহন সমিতি। ঘোষিত হরতালকে গণবিরোধী আখ্যা দিয়ে তা প্রত্যাহারেরও আহ্বান জানান পরিবহন মালিকেরা।গতকাল রোববার রাজউক এভিনিউয়ে সংগঠনের কার্যালয়ে মালিক-শ্রমিক নেতাদের যৌথসভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে হরতালে যানবাহন ভাঙচুর করা হলে ক্ষতিপূরণ প্রদান এবং ভাঙচুরকারীদের গ্রেপ্তার করে শাস্তি দেওয়ার জন্য সরকারের প্রতি আবেদন জানিয়েছে সংগঠনটি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও নিরাপত্তাব্যবস্থা জোরদার করার আহ্বান জানান বাসমালিক ও শ্রমিকনেতারা।গতকাল ঢাকা সড়ক পরিবহন সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্ল্যাহ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।তবে এই ঢাকা সড়ক পরিবহন সমিতির অন্তর্ভুক্ত মালিকদের বেশির ভাগ বাসই রাজধানী ও এর আশপাশের এলাকায় চলাচল করে। দূর পাল্লার রুটে তাঁদের বাস কমই চলাচল করে।গতকাল পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা শহর ও শহরতলির সব রুটে বাস চালানোর সিদ্ধান্তে মতৈক্য পোষণ করেন মালিক-শ্রমিকেরা। এদিকে জাতীয় শ্রমিক লীগের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল সন্ধ্যায় সংগঠনটির কার্যনির্বাহী সংসদের মুলতবি সভায় আগামীকালের হরতালকে প্রত্যাখ্যান করা হয়েছে।