হরতালে বেশির ভাগ দোকান বন্ধ ছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর ডাকা গতকাল বৃহস্পতিবারের হরতালে রাজধানীর বিভিন্ন এলাকায় বেশির ভাগ দোকান বন্ধ ছিল। কিছু কিছু বিপণিবিতান ও দোকান খোলা থাকলেও দুপুর পর্যন্ত ক্রেতা সমাগম ছিল খুব কম। দোকানিরা ছিলেন অনেকটা ছুটির আমেজে। তবে পাড়া-মহল্লার দোকান বেশির ভাগই খোলা ছিল। রাজধানীর কয়েকটি এলাকা ঘুরে গতকাল হরতালের এ চিত্র চোখে পড়েছে।এলাকা ঘুরে দেখা গেছে, সকাল থেকেই খোলা ছিল বসুন্ধরা সিটি শপিং মল। এ বিপণিবিতানের অধিকাংশ দোকানও ছিল খোলা। তবে ক্রেতা উপস্থিতি প্রতিদিনকার মতো ছিল না। বিপণিবিতানের সামনে ছিল কড়া নিরাপত্তা। এ ছাড়া বাংলামোটর এলাকার মূল সড়কের দুই পাশের মোজাইক ও টাইলসের শোরুমের বেশির ভাগ বন্ধ ছিল। তবে দুপুরের পর থেকে অনেক দোকান খুলতে শুরু করে। বাংলামোটর, হাতিরপুল, পান্থপথ ও কারওয়ান বাজার এলাকার প্রায় সব কটি কাঁচাবাজার সকাল থেকেই খোলা ছিল।