হরতালের পক্ষে বিপক্ষে মিছিল
গতকাল রোববার বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের হরতাল চলাকালে রাজধানীতে এই কর্মসূচির পক্ষে-বিপক্ষে মিছিল ও সমাবেশ হয়েছে। হরতালের পক্ষে পিকেটিং করেছেন ১৮ দলীয় জোটের নেতা-কর্মীরা।বিএনপি মহাখালী, নয়াপল্টন, বনানী ও পুরান ঢাকায় হরতালের পক্ষে মিছিল করেছে। হরতালের বিপক্ষে কৃষক লীগ, শ্রমিক লীগ, ছাত্রলীগ, ওলামা লীগ, সম্মিলিত আওয়ামী-সমর্থক জোট, বঙ্গবন্ধু জাতীয় যুব পরিষদ রাজধানীতে মিছিল ও সমাবেশ করেছে। ছাত্রলীগ ঢাকা বিশ্বদ্যািলয় ক্যাম্পাসে মিছিল ও সমাবেশ করেছে। শ্রমিক লীগ মতিঝিল শাপলা চত্বর এবং কৃষক লীগ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের দলীয় কার্যালয়ের সামনে হরতালবিরোধী মিছিল করেছে।এসব সমাবেশে বক্তারা অবিলম্বে চিহ্নিত যুদ্ধাপরাধীদের দ্রুত বিচার সম্পন্ন করে জাতিকে কলঙ্কমুক্ত করার আহ্বান জানিয়েছেন।এসব সমাবেশে বক্তব্য দেন আওয়ামী লীগের কেন্দ্রীয় শ্রমবিষয়ক সম্পাদক হাবিবুর রহমান, কৃষক লীগের সাধারণ সম্পাদক খোন্দকার শামসুল হক প্রমুখ।