হরতালের বিরুদ্ধে রাজপথে সক্রিয় থাকবে আ.লীগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিরোধী দলের আজ থেকে শুরু হতে যাওয়া ৩৬ ঘণ্টার হরতালের বিরুদ্ধে রাজধানীর রাজপথে সক্রিয় থাকবে ক্ষমতাসীন আওয়ামী লীগ। মহানগরের বিভিন্ন স্থানে দলীয় নেতা-কর্মীরা হরতালবিরোধী মিছিল করবেন।দলীয় সূত্রগুলো জানায়, রাজধানীতে অন্তত শতাধিক স্থান নির্ধারণ করা হয়েছে, যেখানে আওয়ামী লীগের নেতা-কর্মীরা অবস্থান করবেন। এ ছাড়া গুরুত্বপূর্ণ কয়েকটি সড়কে বাস বা মোটরবাইকে করে মিছিল করা হবে।একই সঙ্গে আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলোকেও রাজপথে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। জানতে চাইলে ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী প্রথম আলোকে জানান, জনগণের জানমাল রক্ষায় রাজধানীর প্রতিটি ওয়ার্ড ও থানায় দলীয় নেতা-কর্মীদের অবস্থান থাকবে।