হাইকার খাল দখলমুক্ত করতে হাইকোর্টের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মোহাম্মদপুর-সংলগ্ন হাইকার খালে মাটি ভরাট, দখল ও নির্মাণকাজ সাত দিনের মধ্যে বন্ধ করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। ঢাকার জেলা প্রশাসক, পুলিশ কমিশনার ও মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) এ নির্দেশ দেওয়া হয়েছে।গতকাল বুধবার দিকে বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি শেখ মো. জাকির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিটের পরিপ্রেক্ষিতে এ নির্দেশ দেন।মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে তিনজন আইনজীবী জনস্বার্থে তুরাগ-বুড়িগঙ্গার এ সংযোগ খালটি রক্ষায় রিটটি দায়ের করেন।এরই পরিপ্রেক্ষিতে গতকাল আদালত রুল জারি করেন ও অন্তর্বর্তীকালীন নির্দেশ দেন। আদালত ভূমি জরিপ অধিদপ্তরের মহাপরিচালক, ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক ও ঢাকার জেলা প্রশাসককে খালটির জরিপ ও সীমানা নির্ধারণ করে দুই মাসের মধ্যে প্রতিবেদন দাখিল করার নির্দেশ দিয়েছেন।এ ছাড়া রুলে তুরাগ ও বুড়িগঙ্গার সঙ্গে সংযুক্ত খালটি সংরক্ষণ ও পূর্ব অবস্থায় ফিরিয়ে আনতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে। তিন সপ্তাহের মধ্যে স্থানীয় সরকার সচিব, ঢাকার মেয়র, ভূমি জরিপ অধিদপ্তরের মহাপরিচালক, ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক, ঢাকার জেলা প্রশাসক, পুলিশ কমিশনারসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে।আদালতে রিট আবেদনকারীর পক্ষে আইনজীবী মনজিল মোরসেদ শুনানি করেন। সরকারপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম আলতাফ হোসেন।জানা গেছে, রায়েরবাজার বুদ্ধিজীবী স্মৃতিসৌধের পেছনে হাইকার খালের অনেক জায়গা ভরাট করে স্থাপনা তৈরি করা হয়েছে। খাল ভরাট করে বানানো হয়েছে রিকশার গ্যারেজও। খালের মাঝখানে টংঘর এবং আশপাশের পুরো এলাকার নিচু জায়গা ভরাট করে তৈরি বস্তিঘর ভাড়া দেওয়া হয়েছে। খাল দখল করে আরও স্থাপনা তৈরির তোড়জোড় চলছে।