হাইকোর্টে নারী আইনজীবীদের জন্য এক ঘণ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে গতকাল মঙ্গলবার সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের একটি বেঞ্চে এক ঘণ্টার জন্য শুধু নারী আইনজীবীরা মামলা পরিচালনা করেছেন।
বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি আমির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে গতকাল বেলা তিনটা থেকে সোয়া চারটা পর্যন্ত শুধু নারী আইনজীবীরা মামলা পরিচালনা করেছেন। এ সময়ে যে মামলাগুলোর কার্যক্রম পরিচালিত হয়েছে, সেগুলোর বেশির ভাগ ছিল নারী বিচারপ্রার্থীদের এবং এ-সংশ্লিষ্ট বিভিন্ন মামলা।
এ বেঞ্চের দায়িত্বপ্রাপ্ত ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ এ কে এম মনিরুজ্জামান কবীর বলেন, নারী দিবস সামনে রেখে হাইকোর্ট বেঞ্চের এ পদক্ষেপ সবাই ইতিবাচকভাবে নিয়েছেন। নারী আইনজীবীরা এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।