হাইতি থেকে চিকিৎসক দল ফিরে এসেছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাইতি থেকে ৩০ সদস্যের ‘মেডিকেল সাপোর্ট টিম’ গত শনিবার দেশে ফিরে এসেছে। গতকাল সোমবার আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে জানানো হয়, হাইতিতে ভূমিকম্পবিধ্বস্ত এলাকায় আহতদের সাহায্যে ‘অপারেশন ক্যারিবিয়ান হোপ’-এর আওতায় কর্নেল এম এইচ এম দেলোয়ার হোসেনের নেতৃত্বে সেনাবাহিনীর মেডিকেল কোরের ১৭ জন চিকিৎসক, সিগন্যাল কোরের তিনজন এবং ১০ জন বেসামরিক চিকিৎসক সেখানে গিয়েছিলেন। গত ২৯ জানুয়ারি দলটি হাইতির উদ্দেশে রওনা হয়।