হাজতির মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গত বুধবার রাতে টাঙ্গাইল কারাগারের এক হাজতি মারা গেছেন। তাঁর নাম নিরঞ্জন দাস (২৯)।হাসপাতাল ও ঢাকা কেন্দ্রীয় কারাগার সূত্র জানায়, নিরঞ্জনের গ্রামের বাড়ি টাঙ্গাইলের মধুপুর উপজেলায়। তাঁর বাবার নাম মন্টু দাস। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের এক মামলায় গ্রেপ্তার হয়ে নিরঞ্জন টাঙ্গাইল কারাগারে ছিলেন। বুধবার বিকেলের দিকে তিনি অসুস্থ হয়ে পড়েন। রাত নয়টার দিকে তাঁকে ঢাকা কেন্দ্রীয় কারাগারের মাধ্যমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।