হাজারীবাগ ট্যানারি স্থানান্তরের সিদ্ধান্ত বাস্তবায়ন করার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর হাজারীবাগ এলাকার ট্যানারি সাভারে স্থানান্তরের বিষয়ে সব সিদ্ধান্ত অবিলম্বে বাস্তবায়নের দাবি জানিয়েছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)। গতকাল শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত নাগরিক সমাবেশে এ দাবি জানানো হয়।বাপার সমাবেশ থেকে সাভারের শিল্পকারখানায় বর্জ্য পরিশোধন যন্ত্র (ইটিবি) দ্রুত স্থাপন, ট্যানারির অবকাঠামোর কাজ শেষ করা, ট্যানারি-মালিকদের জন্য প্রয়োজনীয় ব্যাংকঋণ ও অন্যান্য যুক্তিসংগত প্রশাসনিক সহায়তা নিশ্চিত করার দাবি জানানো হয়। সমাবেশে বক্তারা বলেন, নদীদূষণের অন্যতম উৎস হাজারীবাগ ট্যানারির বর্জ্য মিশ্রণ বন্ধ না করে বুড়িগঙ্গা পরিষ্কারও ছিল অর্থহীন। সমাবেশে তাঁরা আরও বলেন, ট্যানারির মালিকেরা ধ্বংস করেছেন ঢাকার প্রাণ বুড়িগঙ্গা, নদীর পানি, অমূল্য নদী সম্পদ, জলজ সম্পদ এবং মানুষের বিনোদনস্থল। আজও বুড়িগঙ্গা নদী তৈরির ক্ষমতা কারও নেই। বাপার সাধারণ সম্পাদক মো. আবদুল মতিনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন যুগ্ম সম্পাদক জে কে বড়াল, জাকির হোসেন, মিহির বিশ্বাস, শরীফ জামিল, আলমগীর কবির প্রমুখ। বিজ্ঞপ্তি।