হাজারীবাগে গৃহবধূ হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর হাজারীবাগে গৃহবধূ লুত্ফুননেসা ওরফে শিউলীকে (৩৬) তাঁর স্বামী হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় পুলিশ শিউলীর স্বামী আমিনুল হক ওরফে স্বপনকে গ্রেপ্তার করেছে। এ ছাড়া ওই এলাকায় শিশু সোনিয়া (১২) ও গৃহবধূ ফাহমিদা হোসেন ওরফে সূচনার (২০) লাশ উদ্ধার করা হয়।শিউলীর ভাই সাইদুর রহমান বলেন, গত শনিবার দুপুরে তাঁর ভগ্নিপতি স্বপন মুঠোফোনে জানান, শিউলী স্ট্রোক করে মারা গেছেন। তাঁরা দ্রুত হাজারীবাগের টালি অফিস এমপির গলিতে স্বপনদের ভাড়া বাসায় গিয়ে দেখেন, লাশ গ্রামের বাড়িতে দাফনের জন্য নেওয়ার প্রস্তুতি চলছে। এতে সন্দেহ হওয়ায় তাঁরা লাশ নিতে বাধা দেন। খবর পেয়ে হাজারীবাগ থানার পুলিশ এসে লাশ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।সাইদুর জানান, তাঁর ছোট ভাইকে বিদেশে পাঠানোর জন্য স্বপনকে দুই দফায় দুই লাখ টাকা দেওয়া হয়। কিন্তু তাঁকে বিদেশে পাঠানো হয়নি। তাঁরা ওই টাকা চাইতে গেলে শিউলীকে মারধর করা হতো। হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক বলেন, শিউলীর মৃত্যুর ঘটনায় থানায় হত্যা মামলা নেওয়া হয়েছে।গৃহবধূর লাশ উদ্ধার: পুলিশ গত শনিবার বিকেলে একই থানাধীন ৪৬/২/এইচ নম্বর জিগাতলার একটি ঘরের দরজার ছিটকিনি ভেঙে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় গৃহবধূ সূচনার লাশ উদ্ধার করে। জানা গেছে, তিনি পাঁচ-ছয় দিন ধরে অসুস্থ ছিলেন। তিনি রক্ত বমিও করেন। ময়নাতদন্তের জন্য তাঁর লাশ মর্গে পাঠানো হয়েছে।সূচনার বাবা আমির হোসেন জানান, প্রায় এক মাস আগে আবু হানিফ মিয়ার সঙ্গে সূচনার বিয়ে হয়। স্বামী-স্ত্রীর মধ্যে কোনো বিরোধ ছিল না। তবে কী কারণে সূচনা আত্মহৎযা করেছেন, তা তিনি জানেন না। পুলিশ জানায়, এ ঘটনায় হাজারীবাগ থানায় অপমৃত্যু মামলা হয়েছে।শিশুর লাশ উদ্ধার: গত শনিবার রাত আটটার দিকে হাজারীবাগের বৌবাজারে হাসেম মিয়ার বস্তির একটি ঘর থেকে শিশু সোনিয়ার (১২) লাশ উদ্ধার করে পুলিশ। পরে তা ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়।পুলিশ জানায়, সোনিয়া ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহৎযার চেষ্টা চালায়। আশপাশের লোকজন তাকে নামানোর পর মৃত পাওয়া যায়। পারিবারিক সূত্র জানায়, সে মানসিক প্রতিবন্ধী ছিল। তার বাবা মৃত দেলোয়ার হোসেন। গ্রামের বাড়ি গোপালগঞ্জের কোটালীপাড়ায়। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে।