হাজারীবাগে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর হাজারীবাগ থেকে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় কৃষ্ণা রানী রায় (২২) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। পূজা দেখাতে নিয়ে না যাওয়ায় ওই গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে দাবি করেছেন তাঁর স্বামী মেঘনাদ রায়।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানিয়েছে, গতকাল সন্ধ্যা সোয়া সাতটার দিকে কৃষ্ণা রানীকে তাঁর স্বামী মেঘনাদ হাসপাতালে নিয়ে আসেন। এ সময় চিকিৎ সকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। মেঘনাদ জানান, তিনি নিউমার্কেটে দর্জির কাজ করেন। সাত মাস আগে তাঁদের বিয়ে হয়েছে। হাজারীবাগ থানাধীন সেকশন ভাগলপুরে একটি ভাড়া বাসায় তাঁরা থাকেন। গতকাল দুপুরে বাসায় খেতে গেলে কৃষ্ণা তাঁর কাছে পূজা দেখাতে নিয়ে যাওয়ার আবদার করেন। তিনি স্ত্রীকে কোনো মতে বুঝিয়ে আবার কর্মস্থলে ফিরে যান। সন্ধ্যায় বাসায় ফিরে দেখেন দরজা বন্ধ। পরে দরজা ভাঙা হলে ঘরের আড়ার সঙ্গে রশিতে কৃষ্ণার ঝুলন্ত লাশ পাওয়া যায়। মেঘনাদকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্প। হাজারীবাগ থানার পুলিশ জানিয়েছে, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।নিহত কৃষ্ণার গ্রামের বাড়ি দিনাজপুরের বিরলে। তাঁর বাবার নাম হরেশ চন্দ্র রায়।