হাজারীবাগে বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর হাজারীবাগ বৌবাজারের একটি বাসা থেকে সুলতান খান (৫৫) নামের এক বৃদ্ধের ঝুলন্ত লাশ গতকাল মঙ্গলবার দুপুরে পুলিশ উদ্ধার করেছে। পুলিশ জানায়, গতকাল দুপুর দুইটার দিকে হাজারীবাগ থানার সিকদার মেডিকেল কলেজসংলগ্ন বৌবাজার এলাকার একটি বাসা থেকে লাশটি উদ্ধার করা হয়। লাশটি ঘরের আড়ার সঙ্গে গলায় গামছা পেঁচানো অবস্থায় ছিল। পরে তা ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।