হাতিরঝিলে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলের বেগুনবাড়ি এলাকার হাতিরঝিল প্রকল্পের পানিতে ডুবে গতকাল রোববার বৃষ্টি (৬) ও বৈশাখী (৭)নামে দুটি শিশু মারা গেছে। তাদের বাসা বেগুনবাড়ির ১২ নম্বর গলিতে।স্থানীয় লোকজন জানান, গতকাল বেলা দুইটার দিকে বিদ্যালয় থেকে বাসায় ফেরার পথে তারা হাতিরঝিলে নামে। নামার পর একজন তলিয়ে গেলে আরেকজন তাকে বাঁচাতে গিয়ে সেও তলিয়ে যায়। এ সময় তাদের সঙ্গে থাকা ইভা নামের অন্য একটি শিশু চিৎকার শুরু করলে লোকজন এসে খোঁজাখুঁজি করে তাদের উদ্ধার করে। হাসপাতালে নেওয়ার পর শিশু দুটি মারা যায়।