হাতিরঝিলে যুবকের লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর হাতিরঝিল থেকে অজ্ঞাত (২৫) এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার বেলা তিনটার দিকে হাতিরঝিলের টঙ্গী ডাইভারশনে কালভার্টের নিচ থেকে গলিত অবস্থায় লাশটি উদ্ধার করে রমনা থানা পুলিশ।
রমনা থানার উপপরিদর্শক (এসআই) সাঈদ ইবনে সিদ্দিক প্রথম আলোকে বলেন, বেলা দুইটার দিকে খবর পেয়ে লাশটি উদ্ধার করা হয়। যুবকের পরনে ছিল জিনসের প্যান্ট ও টি-শার্ট। হাতিরঝিলের পানিতে লাশটি ভেসে ছিল। ধারণা করা হচ্ছে, দুই-তিন দিন আগে যুবকের মৃত্যু হয়েছে। মৃতদেহটি পচে যাওয়ায় শরীরে আঘাত আছে কি না, তা বোঝা যাচ্ছে না। ময়নাতদন্তের জন্য বিকেলে লাশটি ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।